চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের কুথুনিপাড়া গ্রামে মঙ্গলবার সালিশ বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় মুহূর্মুহূ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। খবর পেয়ে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর কুথুনিপাড়া ব্রিজ সংলগ্ন স্থানে দুটি পক্ষ পূর্বশত্রুতার জের ধরে সালিশে বসে। সালিশে প্রথম পক্ষে ছিলেন কুথুনিপাড়ার মৃত আজিজের ছেলে মোজাফফর হোসেন (৭৫) ও রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ রহমত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। দ্বিতীয় পক্ষে ছিলেন কুথুনিপাড়ার ফরজন আলীর ছেলে জেরমান (৪০) ও রানীহাটি ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য চান্দু মেম্বারসহ অন্যরা। সালিশ চলাকালীন উভয়পক্ষের মধ্যে বাক-বিতণ্ডার একপর্যায়ে ৪ থেকে ৫টি ককটেল বিস্ফোরণ ঘটালে প্রথম পক্ষের মোজাফফর হোসেন ককটেলের আঘাতে আহত হন। তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে সালিশ বৈঠক ডাকা হয়। বৈঠক চলাকালে রানীহাটি ইউনিয়নের চেয়ারম্যানের সমর্থক ও স্থানীয় সাবেক চান্দু মেম্বারের লোকজনের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষ একে অপরকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। মুহূর্মহূ ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শিরোনাম
২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে অবশেষে চালু হলো ২৫০ রোগীর খাবার
স্ট্রোকের চিকিৎসায় আর সার্জারি নয়
যখন তখন ঘুমের ওষুধ নয়
এবারই ব্রাজিলের শিরোপা জয়ের সেরা সুযোগ : কাফু
বিশ^কাপের জন্য বিনামূল্যে ট্রেন ভ্রমণের ব্যবস্থা!
র্যাংকিংয়ে উন্নতি হলো বাংলাদেশের মেয়েদের
শেষ ওয়ানডের টিকিটের মূল্য সর্বনিম্ন ২০০, সর্বোচ্চ ২৫০০
ব্যাট হাতে চমক দেখালেন রনি
ইসলামপুর নারী সমাবেশ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইনসহ ৮ লক্ষাধিক টাকা উদ্ধার, আটক ২
Printed on: May 06, 2026
March 25, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
রামচন্দ্রপুরে সালিশকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ : আহত একজন
সর্বশেষ খবর
স্ট্রোকের চিকিৎসায় আর সার্জারি নয়
Apr 21, 2026
যখন তখন ঘুমের ওষুধ নয়
Apr 21, 2026
এবারই ব্রাজিলের শিরোপা জয়ের সেরা সুযোগ : কাফু
Apr 21, 2026
বিশ^কাপের জন্য বিনামূল্যে ট্রেন ভ্রমণের ব্যবস্থা!
Apr 21, 2026