দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান। অবশেষে রূপালি পর্দার নিস্তব্ধতা ভেঙে ফিরছেন তিনি। বি-টাউনের অলিগলি থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম,সবখানেই এখন একটাই গুঞ্জন, বলিউড ডিভা আনুশকা শর্মা ফের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন। তবে এবার কোনো চেনা ঘরানায় নয়, বরং ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলির হাত ধরে সম্পূর্ণ ভিন্ন এক লুকে পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। এটি হতে যাচ্ছে আনুশকার ক্যারিয়ারের প্রথম তেলুগু সিনেমা। শুধু তা-ই নয়, একটি বিগ-বাজেট সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান ঘরানার এই ছবিতে তার বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে দক্ষিণের মেগাস্টার আল্লু অর্জুনকে। অ্যাটলির এই প্রজেক্ট মানেই যে তারকাসমাবেশ, তার প্রমাণ আবারও মিলল। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এই সিনেমাটি কেবল আনুশকা আর আল্লু অর্জুনের রসায়নেই সীমাবদ্ধ থাকছে না। এতে থাকছেন বলিউডের শীর্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা এবং জাহ্নবী কাপুর। তবে সবচেয়ে বড় ‘টুইস্ট’ হচ্ছে রাশমিকা মান্দানার চরিত্রটি। মিষ্টি মেয়ের ইমেজ ভেঙে এই প্রথম পর্দায় তাকে এক দুর্র্ধষ খলনায়িকার ভূমিকায় দেখা যেতে পারে। অন্যদিকে, আল্লু অর্জুনকে দেখা যাবে একাধিক ভিন্ন ভিন্ন চরিত্রে, যা দর্শকদের জন্য বাড়তি পাওনা। উল্লেখ্য, ২০১৮ সালে শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’ ছবির ব্যর্থতার পর আনুশকা নিজেকে সিনেমা থেকে কিছুটা গুটিয়ে নিয়েছিলেন। ব্যক্তিগত জীবন এবং মাতৃত্বকে সময় দিতে গিয়ে পার করেছেন দীর্ঘ আটটি বছর। মাঝে ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ নিয়ে কাজ করলেও সেটি এখনো আলোর মুখ দেখেনি। এমন পরিস্থিতিতে দক্ষিণী পরিচালকের এই মেগা প্রজেক্ট আনুশকার ক্যারিয়ারের জন্য একটি ‘গেম চেঞ্জার’ হতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।
শিরোনাম
২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে অবশেষে চালু হলো ২৫০ রোগীর খাবার
স্ট্রোকের চিকিৎসায় আর সার্জারি নয়
যখন তখন ঘুমের ওষুধ নয়
এবারই ব্রাজিলের শিরোপা জয়ের সেরা সুযোগ : কাফু
বিশ^কাপের জন্য বিনামূল্যে ট্রেন ভ্রমণের ব্যবস্থা!
র্যাংকিংয়ে উন্নতি হলো বাংলাদেশের মেয়েদের
শেষ ওয়ানডের টিকিটের মূল্য সর্বনিম্ন ২০০, সর্বোচ্চ ২৫০০
ব্যাট হাতে চমক দেখালেন রনি
ইসলামপুর নারী সমাবেশ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইনসহ ৮ লক্ষাধিক টাকা উদ্ধার, আটক ২
সর্বশেষ খবর
স্ট্রোকের চিকিৎসায় আর সার্জারি নয়
Apr 21, 2026
যখন তখন ঘুমের ওষুধ নয়
Apr 21, 2026
এবারই ব্রাজিলের শিরোপা জয়ের সেরা সুযোগ : কাফু
Apr 21, 2026
বিশ^কাপের জন্য বিনামূল্যে ট্রেন ভ্রমণের ব্যবস্থা!
Apr 21, 2026