ঈদের সিনেমার ভিড়ে ভিন্নধর্মী গল্প নিয়ে দর্শকদের নজর কাড়ছে ‘প্রেশার কুকার’। নারীকেন্দ্রিক এই সিনেমাটি ধীরে ধীরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করছে এবং তার প্রতিফলন দেখা যাচ্ছে বক্স অফিসের আয়েও। দিন যত যাচ্ছে, ততই বাড়ছে সিনেমাটির আয়। বিএমআর-এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করে ৬ লাখ ১২ হাজার টাকা। দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় ১১ লাখ ৪ হাজার টাকায়। আর তৃতীয় দিনে আরও বৃদ্ধি পেয়ে আয় হয় ১২ লাখ ১৫ হাজার টাকা। সব মিলিয়ে তিন দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৯ লাখ ৩২ হাজার টাকা। বিএমআর জানিয়েছে, মাল্টিপ্লেক্সগুলোতেও তৃতীয় দিনে সিনেমাটির আয় বৃদ্ধির ধারা অব্যাহত ছিল। মূলত দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া এবং ‘ওয়ার্ড অফ মাউথ’ ছড়িয়ে পড়ার ফলে ধীরে ধীরে সিনেমাটির প্রতি আগ্রহ বাড়ছে। তৃতীয় দিনে স্টার সিনেপ্লেক্সের ১৫টি এবং লায়ন সিনেমাসের ৩টি-মোট ১৮টি শোতে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। এর মধ্যে ৮টি শো ছিল হাউজফুল এবং আরও একটি শো প্রায় পূর্ণ ছিল। তিন দিন শেষে মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমাটির মোট গ্রসও দাঁড়িয়েছে ২৯ লাখ ৩২ হাজার টাকায়। নির্মাতা রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ মূলত চার নারী চরিত্রকে কেন্দ্র করে নির্মিত। এতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। দর্শকদের একটি নির্দিষ্ট অংশের কাছে সিনেমাটি আলাদা করে আগ্রহ তৈরি করতে পেরেছে। বিশেষ করে গল্পনির্ভর এবং নারীপ্রধান এই ধরনের সিনেমার প্রতি যে আগ্রহ তৈরি হচ্ছে, তারই প্রতিফলন হিসেবে দিন দিন বাড়ছে ‘প্রেশার কুকার’-এর আয়।
শিরোনাম
২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে অবশেষে চালু হলো ২৫০ রোগীর খাবার
স্ট্রোকের চিকিৎসায় আর সার্জারি নয়
যখন তখন ঘুমের ওষুধ নয়
এবারই ব্রাজিলের শিরোপা জয়ের সেরা সুযোগ : কাফু
বিশ^কাপের জন্য বিনামূল্যে ট্রেন ভ্রমণের ব্যবস্থা!
র্যাংকিংয়ে উন্নতি হলো বাংলাদেশের মেয়েদের
শেষ ওয়ানডের টিকিটের মূল্য সর্বনিম্ন ২০০, সর্বোচ্চ ২৫০০
ব্যাট হাতে চমক দেখালেন রনি
ইসলামপুর নারী সমাবেশ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইনসহ ৮ লক্ষাধিক টাকা উদ্ধার, আটক ২
সর্বশেষ খবর
স্ট্রোকের চিকিৎসায় আর সার্জারি নয়
Apr 21, 2026
যখন তখন ঘুমের ওষুধ নয়
Apr 21, 2026
এবারই ব্রাজিলের শিরোপা জয়ের সেরা সুযোগ : কাফু
Apr 21, 2026
বিশ^কাপের জন্য বিনামূল্যে ট্রেন ভ্রমণের ব্যবস্থা!
Apr 21, 2026