বুধবার ০৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ জিলকদ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: May 06, 2026
March 25, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে মোবাইল কোর্ট : অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একজনকে জরিমানা

Published: March 25, 2026 at 03:56 AM
শিবগঞ্জে মোবাইল কোর্ট : অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একজনকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার দুপুর ২টায় উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের নরসিংহপুর ইংলিশ এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় সেখানে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, নরসিংহপুর ইংলিশ এলাকায় এক ব্যক্তি আইন ভঙ্গ করে অবৈধভাবে মাটি উত্তোলন করছেন। এমন সংবাদ পেয়ে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজের নেতৃত্বে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং সেই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টের বিচারক মো. তৌফিক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।