বুধবার ০৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ জিলকদ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: May 06, 2026
March 25, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে অবৈধভাবে পুকুর খননের দায়ে ১ লাখ টাকা জরিমানা

Published: March 25, 2026 at 04:20 AM
শিবগঞ্জে অবৈধভাবে পুকুর খননের দায়ে ১ লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খনন করায় মো. নাহিদ হাসান নামে একজনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্টের বিচারক।  শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজের নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের দানিয়ালপুর এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সন্ধ্যায় তৌফিক আজিজ জানান, মোবারকপুর ইউনিয়নের ফতেপুর মৌজার দানিয়ালপুর এলাকার উত্তর অংশে অবৈধভাবে কৃষিজমি কেটে পুকুর খনন করা হচ্ছে এমন গোপন সংবাদের পেয়ে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে মাটি খননের অভিযোগে ঘটনাস্থলে মো. নাহিদ হাসান নামে একজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।