বুধবার ০৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ জিলকদ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: May 06, 2026
March 25, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

Published: March 25, 2026 at 04:19 AM
সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

‎চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর এলাকায় ভারতীয় একটি ট্রাকের ধাক্কায় আব্দুল কাদের (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ‎রবিবার সকালে সোনামসজিদ স্থলবন্দর মধ্যবাজারে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাদের সোনামসজিদ বালিয়াদিঘী গ্রামের কালু মিয়ার ছেলে।
‎শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, সকালে সোনামসজিদ স্থলবন্দরের মধ্যবাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আব্দুল কাদের। এ সময় পেছন দিক থেকে আসা একটি ভারতীয় ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
ওসি আরো বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি আটক করেছে স্থানীয়রা। ‎আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।